Monday, September 23, 2013

পানসি

পানসি
বিজয় কুমার দাস

ভিড়ের ঠেলায় কেবলই
উল্টো দিকে ফিরে তাকাই ......
কে যেন বলে অভিমানী কণ্ঠে
“আমার পানসিতে উঠবি ?”
কেন?
সেটা আমার ইচ্ছার প্রতিকূল নয়।
তবে যদি ভরসাই না পেলাম
অতল জলরাশির......
তবে?

তোর শক্ত হাতের দাঁড় আমাকে
হয়তো স্বস্তি দিতে পারতো।
কিন্তু কই ? প্রত্যুত্তরে কিছু
বললি না তো  ?
বাকরুদ্ধ হলি ?
নাকি অনেক অনেক ভেবে
‘নষ্টমেয়ে’ ভাবলি !
সহজলভ্যতা দেখালাম
তাই কি ?

যদি জটিল হয়ে বলতে পারতাম
“আমাকে কি সস্তা ভাবো ?”
তবে কি বলতিস ......?
নিশ্চয় আরও দুটো কথা?
কি কথা আমি জানতে চাইছি না
বা চাইবও না তোর কাছে .......।  
তবে এখন তোকে আমার দরকার …….
আমার কাছে কিছুই নয় মিথ্যে
চলনা ভাসি তোর পানসিতে।


© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment