Showing posts with label বিষাদ. Show all posts
Showing posts with label বিষাদ. Show all posts

Sunday, December 1, 2013

বিষাদ

বিষাদ
বিজয় কুমার দাস 

নিরাকার আস্তাকুঁড় থেকে শব্দ খুঁটে খায় 
নিভু নিভু সন্ধ্যায়। 

ইত্যবসরে
ঝাঁজালো বাঁজা বুকের পিঞ্জরে
পাখিটা সমুদ্র-ডানা ঝাপটিয়ে বিষনীল চোখে তাকায়
বিজোড়সংখ্যা গোনা তিমির প্রাচীরে ঘেরা অবচেতনায়
শ্বাসরুদ্ধ করে 
চিত্রিত অক্ষরে
বিষাদের ঘ্রাণ নেয় শ্বাপদের মতো চেয়ে,
নিরাকার শব্দমালার স্রোতগুলো ঘড়িবেগে আসে ধেয়ে
কালচে স্বপ্নগুঁড়ো গুলো বুলেট হয়ে বিঁধে
সর্বশক্তি ব্যয় করে শরীর ঝাঁকিয়ে হতে চায় সিধে

মহাদিশেহারা লণ্ডভণ্ডের হরিবোল রবে মাতোয়ারা সবাই
বুলডজারে গুঁড়োনো সূর্যাস্ত-রঙা আভায়

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.