Showing posts with label বাসন্তিক সজ্জায় প্রিয়া. Show all posts
Showing posts with label বাসন্তিক সজ্জায় প্রিয়া. Show all posts

Tuesday, September 24, 2013

বাসন্তিক সজ্জায় প্রিয়া

বাসন্তিক সজ্জায় প্রিয়া
বিজয় কুমার দাস
দুষ্টু-মিষ্টি আমার গ্রাম
          বীরসিংহ তার নাম।
চারদিকে গভীর বন                      
          মাদকতা বহে অনুক্ষণ।
বসন্তের আগমন
          করে আনচান মন।
শাল- মহুয়া ফুলের গন্ধে
          মেতে ওঠে মন নূতন ছন্দে।
পলাশ- শিমূলের রক্তিম রঙে
          রেঙে ওঠে হৃদি তন্বী ঢঙে।
উদাস বাতাস দিক্‌ভ্রান্ত
          দিক্‌চক্রবাল প্রান্ত

গভীর গহন জঙ্গল
          হস্তিদের বিচরণ স্থল।
ল্যাটারাইটের স্তূপ
          বুক করে ধুক্‌-পুক্‌।
ধুক্‌-পুকানির রেশ
          কয়েকটা মাসেই শেষ।
তারপর আসে আবার বসন্ত
          রঙে রূপে প্রিয়া নব জীবন্ত।
     --------------------------- 



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Background photo courtesy : Google Map ( Birsingha, Bankura, W.B. )