Showing posts with label ফিরে নাহি পাব. Show all posts
Showing posts with label ফিরে নাহি পাব. Show all posts

Sunday, September 11, 2016

ফিরে নাহি পাব

ফিরে নাহি পাব
বিজয় কুমার দাস

আশার বাণী কথার কথা
চোখে শুধুই জল,
একি কৃতকর্মের ফল
নাকি ভাগ্যবিড়ম্বনার ছল ?

দার্শনিক বলবে হেসে
“ওরে অবুঝ মন,
তোরে কেন বোঝাতে নারি
মিথ্যে বাসনা অনুক্ষণ।

পর্বতমালার উত্তুঙ্গ স্মার্ট
শ্বেত ধবল শৃঙ্গ,
সেও চায় কেবলই হায়
আকাশের অনুষঙ্গ।

তাইতো বলি
আকাশের ঐ নীলিমায় এ মন
বিলিয়ে দিয়ে, হারিয়ে যাওয়ার
স্বপ্ন সন্তর্পণ।

                                   ২৪/০৪/২০০৫





© Bijoy Kr Das. All Rights Reserved.


Unauthorized use or reproduction for any reason is prohibited.