Showing posts with label হালকা হতে চাই. Show all posts
Showing posts with label হালকা হতে চাই. Show all posts

Thursday, October 17, 2013

হালকা হতে চাই

হালকা হতে চাই
বিজয় কুমার দাস
মুঠোফোনে ভেসে ওঠে
বার্তা,
‘আমায় মুক্তি দাও’।
বিভাবনীয় হলেও
কোন জিজ্ঞাসা নেই তোমার কাছে।
তুমিতো মুক্ত
অসীম নীলাকাশে,
আরও দূরে যেতে চাইলে
যেতেই পারো
কোটি কোটি পারসেক দূরে।
মনও নিশ্চয় অতটা দ্রুতগামী হবে না, আর
পারবেও না।
নিশ্চিন্ত ?
ছুটি তো তুমি নিজেই নিয়েছ
মঞ্জুরের অপেক্ষা কি নিতান্তই জরুরী ?

প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়
তোমার দেহের গন্ধ, চুলের সুবাস ......
প্রতিটি বিস্মৃতির মাঝে তলিয়ে যায়
তোমার স্মৃতিমাখা কোলাজগুলো ......
প্রতিটি পলকে পালটে যায়
অযাচিত রোমাঞ্চের আলোকবৃত্ত ......।

ইতি-উতি ওড়া শিমূলতুলোর মতো
ডানা মেলি।
কিন্তু এত ভারী লাগে কেন ?
আমি আরও আরও
হালকা হতে চাই। 

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.