Showing posts with label তাল ও হরতাল. Show all posts
Showing posts with label তাল ও হরতাল. Show all posts

Sunday, September 22, 2013

তাল ও হরতাল

তাল ও হরতাল

বিজয় কুমার দাস



জানালাটা খোলা হয়নি আজ ...
না খোলাই ভালো।
ত্রসরেণু এসে বিছানা ভেজায়।
আর আমি গ্রন্থকীট হয়ে 
মুখ লুকাই ...
বালিশের আনকোরা আদরে।

খোলামকুচি খেলায় ওস্তাদ নই ...
ঘুঁটিটা সযত্নে তুলে রাখি 
শোবার ঘরের দেরাজে।

কাঁপা হাতে বিড়ির ছাই ফেলি,
ছাইদানিটা সখ্যতা ভোলেনি ...
কথাও থাকেনি।

চোখ বন্ধ করলেই 
প্রতীয়মান হয় 
সমাগত হরতালের লেফাফাবন্দী নিষ্যন্দ। 
..............................................



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.