Showing posts with label সমুদ্র-জাহাজ. Show all posts
Showing posts with label সমুদ্র-জাহাজ. Show all posts

Sunday, November 17, 2013

সমুদ্র-জাহাজ

সমুদ্র-জাহাজ
বিজয় কুমার দাস  

কেন ফালতু দেখালি শরীর ঠকবি অতিশয়
ঢেউ জড়ানো মাস্তুলে তোর আসল পরিচয়।
নতুন করে লিখবি নাকি আবার নয়া কাব্য
মজা নদীতে চর পড়ে নয় সে আজ নাব্য।
হঠাৎ আজ কি হল রে বেশ তো ছিলিস ভুলে
ইন্‌হেলারে জীবন চলে গরাণ শ্বাসমূলে।
ভাবলি যখন আমার কথা এত দিনের পর
নোঙর তোকে ফেলতেই হবে সামনে বালুচর।



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.