Showing posts with label বেহিসাব. Show all posts
Showing posts with label বেহিসাব. Show all posts

Sunday, June 3, 2012

বেহিসাব

বেহিসাব
বিজয় কুমার দাস

নীলচে কালো বিষাক্ত বিবেক পোকা গুলো
কুরে কুরে খেলো সময়।
দাম রইলো না কিছুরই।
সময় বড্ড বেহিসাবী সস্তা।
এ তো উলট পুরাণ।
হাজার কাজের ভিড়েও চিন্তার পথটা
রুদ্ধ হয়নি এখনো।
আকাশে চাঁদটা ঠিক অর্থবহ নয়।
পোড়াবে কি হিমেল অনলে ?




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.