Showing posts with label ফেসবুকমেঘদূত ও মানসী. Show all posts
Showing posts with label ফেসবুকমেঘদূত ও মানসী. Show all posts

Friday, September 27, 2013

ফেসবুকমেঘদূত ও মানসী

ফেসবুকমেঘদূত ও মানসী
বিজয় কুমার দাস
জনারণ্যে খুঁজে ফিরি সেই মানসীকে
যে আমার অন্তরে দিয়েছিল বিশুদ্ধ অক্সিজেন
যার স্মৃতি রোমন্থনে আমার প্রাণ।

মেঘদূত তোমায় বার্তা দিলাম,
বৃষ্টিধারার মতন ঝরে পড়না  
আমার গোপন প্রিয়ার অঞ্চলে !
জনান্তিকে মাথা দুলিয়ে দুলিয়ে নামতা মুখস্থ করার মতন
হৃদয়ঙ্গম করুক আমার কালির আঁচড় ভর্তি পাতাখানি
তারপর উদাসী হাওয়ায় সব এলোমেলো করে দিক

জ্যোৎস্না উৎসারিত শশিকলার মুখে আঁচল ঢেকে দিও ......
দ্যাখ্‌ ক্যামন লাগে !

ইস্‌ ... তোমার দুঃখ কিসের ? কাঁদছ !
বোবা অশ্রু তোমার কপোলকে বানিয়েছে নদী অববাহিকা,
জোয়ার আসবেই জেনো একদিন।
আজ তো মেঘদূত আছে তাই না ?
দুঃখ কিসের, কাঁদছ ?

দুটি হৃদয়ের নীরব লিপির মর্মখানি তুমিই বোঝ,
তাই তোমারেই এ ভার দিলাম মেঘদূত।
কথা রেখো,
ভুলোনা যেন .........





© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.