Showing posts with label আমার গোলাপ চারাটি. Show all posts
Showing posts with label আমার গোলাপ চারাটি. Show all posts

Sunday, September 11, 2016

আমার গোলাপ চারাটি

আমার গোলাপ চারাটি
বিজয় কুমার দাস

আজ দিনের প্রথম আলোয় দেখলাম
আমার গোলাপের চারাটিতে
দুটি ছোট্ট কুঁড়ি
সকালের পেলব হাওয়ায়
শিরশিরিয়ে কাঁপছে।

ক’দিন পরে
বৃতিগুলি আলগা হয়ে
পাপড়ি দেখছে নীলাকাশ।

দেখতে না দেখতে কেমন সব পালটে যায়।
ফুল দুটি আজ বেশ উজ্জ্বল,
যেমন গন্ধ তেমন রূপ।

দুহাতে সবসময় আগলে রাখি
পাছে বিষাক্ত কীটে নষ্ট করে।

ফুলগুলি সূর্যের তাপ
সহ্য করতে শিখল,
বর্ষার বৃষ্টির ধারা সইতে শিখল।

চারা গাছটি এখন শুকিয়ে এসেছে
ফুলগুলিও ............... 




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.