Saturday, April 14, 2012

প্রতীক্ষা

প্রতীক্ষা
বিজয় কুমার দাস
মন ধরা দিতে চায়।
মদের গ্লাসে নৃত্যরত নর্তকী।
গাঁজার ধোঁয়ায় সবই ভাসাভাসা।
মোহময় কল্পজগৎ।

সবুজ সম্পর্ক ক্ষয়রোগে জরাজীর্ণ।
সম্পর্কের ভীতে নোনাজল।
ঠেলে দেয় কর্দমাক্ত পাঁকে।
পঙ্কজ হয়ে ফুটে ওঠা দুরূহ।

অসম্ভবতার অবদমন
কিন্তু সম্ভব,
শুধু একটু প্রতীক্ষা .........



© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment