দীর্ঘশ্বাস
বিজয় কুমার দাস
স্বপ্ন সীমাহীন
নীলিমার অসীমের নেশা।
তালগাছের জলছবি
কায়ার ছায়ায়।
বিপুল বিশালতা।
হাল ভাঙা নৌকা
সাঁতারের কায়দা অরপ্ত।
পথপ্রদর্শকের ভ্রান্তি।
কঠিন রূঢ় বাস্তবের
নোংরা হাতের থাবা।
একটা তরঙ্গ আর একটার সঙ্গে
মিশে একাকার।
পরশপাথর সোনার পাথরবাটি।
উদাস ফাঁকা ফাঁকা বুকেও আকাশেরই
শূন্যতা।
বিশালতার অভাব।
ঝাপসা ধোঁয়া।
চাবিটা খোয়া গেছে।
স্রোতের প্রতিকূলতা।
ক্লান্ত শরীর সিক্ত ঘামে।
কাঁচা রক্ত ফোঁটা ফোঁটা।
ফুসফুসে নিকোটিনের ছলনা।
কচুপাতায় টালমাটাল জল বিন্দু।
মন চমকায়না আকাশভাঙা শব্দে।
© Bijoy Kr Das. All
Rights Reserved.

No comments:
Post a Comment