Friday, April 13, 2012

বয়ঃসন্ধি


বয়ঃসন্ধি
বিজয় কুমার দাস

আকস্মিক দৈহিক পরিবর্তন।
ইন্দ্রিয়গুলির পরিপূর্ণতা লাভ।
মনে প্রচণ্ড আলোড়নের ঝড়।
দেহ হঠাৎ বেমানান ও নবতররূপে বেড়ে যাওয়ায়
মন যেন দিশেহারা।
নানারকম কৌতূহল।
ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতির তাগিদ অনুভব।
সামাজিক অনুশাসনে লজ্জা ও সংকোচে ভীত।
আত্মসচেতনতা।
আত্মকেন্দ্রিক মোহ।
মুহুর্মুহু লজ্জায় লাল।
সারা মনের আকাশ জুড়ে
ঝড় ঝঞ্ঝার ইঙ্গিত।
অন্তরে হর্ষ- বিষাদ,
আলো অন্ধকারের লুকোচুরি খেলা।
স্বরচিত কল্পজগতে বিচরণ।
ইলেকট্রন- প্রোটন, ধনাত্মক চার্জ- ঋণাত্মক চার্জ,
চুম্বকীয় বিপরীত মেরুর মতো বিপরীত লিঙ্গের প্রতি দূর্বার আকর্ষণ।
লজ্জা সংকোচের বাধা।
অস্বচ্ছন্দ ভাব।
অন্তর্মুখী চিন্তা ও স্পর্শকাতরতা।
পরাধীনতা থেকে মুক্তির ইচ্ছা।
মনের উৎকণ্ঠা ও ভীতি।
মানসিক অন্তর্দ্বন্দ্ব।
যৌন তৃপ্তির চাহিদা।
ঝটিকা ক্ষুব্ধ পীড়ন।



© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment